মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৫:৪৫

টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। প্রধানমন্ত্রীকে পাঠানো এক পত্রের মাধ্যমে এ অভিনন্দন জানানো হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং অভিনন্দন বার্তা হস্তান্তর করেন।

অভিনন্দন পত্রে এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে লেখেন, ‘গত ১৫ বছরে আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সব ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছে। অব্যাহত উন্নয়ন অগ্রগতির জন্য একটি দৃঢ় ভিত্তি প্রদান করেছেন। ’

মাসাতসুগু আসাকাওয়া আরও বলেন, বাংলাদেশের বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি একটি গভীর অংশীদারিত্বের মাধ্যমে আপনার (প্রধানমন্ত্রীর) সরকারের উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত আছে। বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় সহায়তা করতে এডিবি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর