মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গ্যাসের আরও এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৭:০৯

আবাসিকখাতে গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে ফের শুরু হয়েছে নগরে গ্যাসের এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগরের হালিশহর আবাসিক এলাকার একটি বাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ২৪১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এখন থেকে প্রতিদিন গড়ে ২৫০টির বেশি মিটার স্থাপন করবে সংস্থাটি।
এর আগে ২০১৮ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের প্রথম ধাপে নগরের ৬০ হাজার আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়।

সূত্র জানায়, কর্ণফুলী গ্যাসের প্রায় ৬ লাখ আবাসিক গ্রাহক রয়েছে। ৬টি টিমে বিভক্ত হয়ে প্রতিদিন নগরের বাসাবাড়িতে মিটার স্থাপনের কাজ চলবে। আবাসিক গ্রাহকদের লাইনগুলো প্রিপেইড মিটার স্থাপনের উপযোগী হলেই ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাইজারে প্রিপেইড মিটার স্থাপন করে দেওয়া হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) প্রকল্প পরিচালক নাহিদ আলম  বলেন, আজ থেকে আমরা ১ লাখ প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করেছি। নগরের হালিশহর আবাসিক এলাকার একটি বাড়িতে প্রিপেইড মিটার স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে আমরা নগরের জামালখান, চান্দগাঁও, কোতোয়ালী, খুলশী, নাসিরাবাদ, লালখান বাজার, আন্দরকিল্লা, চকবাজার, কাজীর দেউড়ি, পাঁচলাইশসহ বিভিন্ন আবাসিক এলাকায় গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হবে।

এসময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাকলায়েন, প্রকল্প পরিচালক প্রকৌশলী নাহিদ আলম, উপ পরিচালক প্রকৌশলী ফারুক আহমেদ, টিম লিডার এম এ মান্নান প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর