মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

ইবির সাপ্তাহিক অনলাইন ক্লাস বাতিল

রবিউল আলম ,ইবি

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৪:৪৪

সাপ্তাহিক (সোমবার) অনলাইন ক্লাস বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্তৃপক্ষ। এখন থেকে ওইদিনও (সোমবার)সশরীরে ক্লাস চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারী থেকে পূর্ব নির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস সশরীরে চলবে এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।

প্রসঙ্গত, এর আগে গত ২০২৩ সালের ৩০ জুলাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ওইদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহও বন্ধ ছিল। এছাড়াও দুপুরের রুটের পরিবহন বন্ধ ছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর