মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৪:০০

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। এ সময় তাদের নিকট থেকে ১ টি নৌকাসহ ২শ’ আটন (বিশেষ ভাবে তৈরি খাঁচা) জব্দ করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) ভোর ৪ টার দিকে কালিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার পানখালী গ্রামের জুয়েল শেখ, আজিজুল শেখ ও আবু হুরাইরা। খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার নির্মল কুমার মন্ডল বলেন, এর আগে পুষ্পকাটি অভয়ারণ্যে এলাকায় অভিযান চালিয়ে ৭ টি নৌকাসহ ৬শ’ পিস আটন জব্দ করা হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর