মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
২২ জুন ২০২৩, ১৭:৪৯

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২জুন ) খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক দুপুরে এ হাটের উদ্বোধন করেন।

 

এতে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত মেয়র বলেন, এ পশুর হাট দক্ষিণাঞ্চলের মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট। এ হাটে প্রচুর পশুর ক্রয়-বিক্রি হয়। এখান থেকে যে রাজস্ব আদায় হয় তার সুফল ভোগ করে খুলনার নগরবাসী। তাই হাট পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ হাটে আসা ক্রেতা ও বিক্রেতা যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি। খুলনায় অনুমোদনবিহীন কোনো পশুর হাট যেন না বসে সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে। এ হাটে গত বছরের তুলনায় এ বছর বেশি পশু বিক্রি হবে এবং বেশি হাসিল আদায় হবে বলে মেয়র আশা করেন।

 

খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. আলী আকবর টিপু, অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, হাট পরিচলনা কমিটির সদস্য সচিব ও ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না ও কেসিসির সচিব মো. আজমুল হক বক্তব্য রাখেন। 

 

এসময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষতি নারী কাউন্সিলর, কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর