মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

খুলনার বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৫:০৮

খুলনার বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় রূপম হালদার আফসান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক গঙ্গারামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপম হালদার আফসান মোটরসাইকেলে তার চাচাতো ভাইকে সাথে নিয়ে খুলনা থেকে কাতিয়ানাংলায় তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের সাথে আরো ৩টি মোটরসাইকেল ছিল। এ সময় তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতিযোগিতা ও তার ভিডিও মোবাইলে ধারণ করছিল।

এর মধ্যে সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের ধাক্কায় দুজন জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করেন।

তার চাচাতো ভাই রিশাদ হালদার গুরুত্বর জখম অবস্থায় সিটি মেডিকেলে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর