মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১২:৪৮

জনগণ কোনোদিন জঙ্গি বা টেরোরিজম পছন্দ করে না। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দায়িত্ব নেওয়ার প্রথমদিন এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে, এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই গোষ্ঠী আবার এমন কিছু করার পাঁয়তারা করছে।

তিনি বলেন, আমাদের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমাদের জনগণ কোনোদিন জঙ্গি বা টেরোরিজম পছন্দ করে না। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে চিন্তা নেই। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। তারা এ সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর