মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

খুলনায় তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৫:৫১

বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) ভোরে আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে সকালে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ।

নিহতের নাম এনায়েত হোসেন (২৮)। তিনি খুলনার রুপসা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

আড়ংঘাটা থানার এএসআই লুৎফুল হায়দার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরির সময় তার ছিড়ে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ

গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর