মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কারওয়ান বাজার বস্তিতে আগুন, মিলল ২ মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১০:৪৭

রাজধানীর কারওয়ান বাজার মোল্লাবাড়ী বস্তিতে আগুন লাগার ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া একই ঘটনায় মা নাজমা (২৫) ও তার শিশুসন্তান নজরুল দগ্ধ হয়েছে।


শুক্রবার (১২ জানুয়ারি) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া হাউজের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোল্লা বাড়ির বস্তিতে অগুন লাগার ঘটনায় দুইটি মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজারে লাগা আগুনের ঘটনায় রাতে মা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে আসেন নাজমার স্বামী ওমর ফারুক।

ওমর ফারুক জানান, তারা কারওয়ান বাজারের মাছবাজারে কাজ করতেন ও মোল্লাবাড়ি বস্তিতে থাকতেন। তার ধারণা, প্রচণ্ড শীতের জন্য কেউ আগুন পোহানোর সময় এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

এদিকে আহতদের বিষয়ে বাচ্চু মিয়া জানান, কারওয়ান বাজারে অগ্নিকাণ্ডে মা ও তার শিশুসন্তান দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, শুক্রবার (১২ জানুয়ারি) দিনগত রাত ২টা ২৩ মিনিটে মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ডে ধাপে ধাপে ১৩ ইউনিট কাজ করে। পরে ৩টা ৪০ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানয়েছে ফায়ার সার্ভিস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর