মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে আনতে গাড়ি যাচ্ছে বাড়ি বাড়ি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৫:২৮

বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে আনতে প্রস্তুত করা সরকারি গাড়িগুলো সচিবালয় থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ি বাড়ি যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল থেকে সচিবালয় বিভাগের সামনে টয়োটা হাইব্রিড মডেলের গাড়িগুলো সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় থেকে একটি-দুটি করে গাড়ি মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাড়ির উদ্দেশে রওনা হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে থেকে দুপুর ২টার দিকে সামন্ত লাল সেন, মোহাম্মদ আরাফাতসহ আরও কয়েকজনকে আনতে অন্তত আটটি গাড়ি ছেড়ে যায়। মন্ত্রীদের আনতে গাড়িগুলোর সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ও উপসচিব পদের কর্মকর্তারা যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সন্ধ্যা ৭টায় গণভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ শেষে তাদের দপ্তর বণ্টন করা হবে।

এর আগে বুধবার জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী, ২৫ জনকে মন্ত্রী ও ১১ জনকে প্রতিমন্ত্রী নিয়োগে সম্মতি দেয় রাষ্ট্রপতি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। টানা চারবার সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর