মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

সবুজবাগে বাকপ্রতিবন্ধী যুবককে হত্যা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ১৫:০৪

রাজধানীর সবুজবাগে একটি নির্মাণাধীন ভবনে ধারাল অস্ত্রের আঘাতে নাদিম হোসেন (২৮) নামে এক লেগুনাচালককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক একজন বাকপ্রতিবন্ধী ছিলেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বড় ভাই মো. শাহিন হোসেন জানান, তারা সবুজবাগ ওহাব কলোনির ক্লাব গলিতে একটি বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। নাদিম পেশায় লেগুনাচালক।

তিনি জানান, গতরাতে কাউসার নামে তার এক বন্ধু তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর কাওসার, রাব্বিসহ আরও ৮-১০ জন মিলে নাদিমকে নিয়ে বাসাবো বালুর মাঠের বিপরীত পাশে একটি ১০তলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা জানেন না শাহিন। তবে সেখানে ধারালো অস্ত্র দিয়ে নাদিমের ডান পায়ে উরুতে আঘাত করা হয়। এরপর তারাই সিএনজিচালিত অটোরিকশায় করে নাদিমকে ওহাব কলোনির মাদরাসা গলিতে ফেলে রেখে যায়। খবর পেয়ে ভোরে স্বজনরা রাস্তায় গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে পুলিশে খবর দেন তারা।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ওহাব কলোনির মাদরাসা গলি থেকে ভোর সাড়ে পাঁচটায় তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

এসআই আরও জানান, জানা গেছে মাদক কেনা বেচা নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর