মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল নোবিপ্রবি শিক্ষক সমিতি 

আবদুল্লাহ আল নাঈম,নোবিপ্রবি

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ২১:০৮

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতি।
 
আজ ১১ জানুয়ারি ( বুধবার ) এক অভিনন্দন বার্তায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান নোবিপ্রবির শিক্ষক সমিতির  সভাপতি ড.বিপ্লব মল্লিক এবং সাধারণ সম্পাদক ড.মো:আনিসুজ্জামান। 
 
অভিনন্দন বার্তায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন,  "নির্বাচন পণ্ড করার ঘৃণ্য অপপ্রয়াসে গত কয়েকমাস ধরে চলা দেশব্যাপী  আগুন সন্ত্রাস প্রতিহত করে গত ৭ জানুয়ারি ২০২৪ এ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণের মনের আশা প্রতিবিম্বিত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচন সার্থকভাবে সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন  কমিশনার ও নির্বাচন সংশ্লিষ্ট সকলেই আন্তরিক এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, সেজন্য তাঁদেরকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনগণের মূল্যবান রায়ে নির্বাচিত সকল সম্মানিত সাংসদকে জানাই উষ্ণ অভিনন্দন।"
 
 
নেতৃবৃন্দ আরো বলেন,"মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের "নৌকা" প্রতীকের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়েছে, এজন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনাসহ নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেক আওয়ামী লীগ কর্মীকে জানাই প্রাণঢালা অভিনন্দন। দেশরত্ন শেখ হাসিনা সংসদনেতা নির্বাচিত হওয়ায় এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এই প্রত্যাশা রেখে তাঁকে অভিনন্দন জানাই। তাঁর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে শিক্ষা ও গবেষণার অগ্রগতির ধারা অব্যাহত থাকবে এবং ভিশন ২০৪১ অর্জনের লক্ষে দুর্বার গতিতে এগিয়ে যাবে; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সেই অগ্রযাত্রায় সামিল হতে বদ্ধপরিকর।জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।"

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর