মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

প্রধানমন্ত্রীকে কানাডার ৫ এমপি-সিনেটরের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১২:৪৬

নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কানাডার পাঁচ এমপি ও সিনেটর।

সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তারা এই অভিনন্দন জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে বিজয়ী হওয়ার জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাতে চাই। এটি আপনার এবং আপনার সহকর্মীদের জন্য সত্যিই একটি কৃতিত্ব।

আমরা কানাডা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছি এবং সেই লক্ষ্যে আপনার এবং আপনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।

আপনি যখন আপনার নতুন সরকার গঠন করছেন এবং আপনার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাকে শুভকামনা জানাচ্ছি।

চিঠিতে সই করেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ও এমপি ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার ও সিনেটর সালমা আতাউল্লাহজান, এমপি

কেভিন ওয়া, এমপি কেন হার্ডি ও এমপি ল্যারি ব্রক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর