মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

শ্রীপুর জাতীয় পার্টির সভাপতি সহ পদত্যাগ পাঁচ নেতার

জে. এ. রাকিব মৃধা - শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ২০:১০

 
 

গাজীপুরের শ্রীপুরে নির্বাচনে দলীয় সহযোগিতা না পাওয়ার দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের আরও পাঁচজন নেতা পদত্যাগ করেছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন তারা।

 
অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর–৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পদত্যাগী অন্য নেতারা হলেন, মাওনা ইউনিয়ন শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি সামিউল ইসলাম, পৌর ছাত্রসমাজের সভাপতি আশরাফ হোসেন আবিরসহ আরও দুজন।

অধ্যাপক এফ এম সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, আমি দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ প্রতিদ্বন্দ্বিতা করেছি। নির্বাচনে জাতীয় পার্টি আমাকে কোনো ধরনের সহযোগিতা করেনি।

এ ছাড়া আমার ব্যক্তিগত কারণে আমি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করছি। এখন থেকে উপজেলা জাতীয় পার্টির সব পদ-পদবি ও সাধারণ সদস্য পদ থেকে আমি পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, ইতোমধ্যে গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বরাবর একটি পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. কামরুজ্জামান মণ্ডল বলেন, নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থীকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। তিনি কি কারণে পদত্যাগ করলেন, আমি বলতে পারব না।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর