মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বিশ্ববাজারে ৩ শতাংশ কমেছে তেল-গ্যাসের দাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৪:২৬

আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ শতাংশ কমেছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণের পর জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ে।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, সোমবার (৮ জানুয়ারি) বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৮৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৬৯ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৭১ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৬.৬১ ডলার।


এদিন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের দামও ৩.৩৩ শতাংশ কমে প্রতি এমএমবিটিইউ হয় ২.৭৯ ডলার। একই দিন ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারেও গ্যাসের দাম কমেছে।

এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১.৫ ডলার থেকে দুই ডলার পর্যন্ত ছাড় পাবেন।


গত রবিবার আরামকো এই সিদ্ধান্ত জানানোর পর সোমবারই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর