মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ঢাকায় শীত আরও বাড়বে?

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৩:০২

এবার শীত যে কম পড়বে, তা শীত আসার আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বাস্তবেও তা–ই হয়েছে। গত ডিসেম্বরে শীত স্বাভাবিকের চেয়ে কম পড়েছিল। তবে জানুয়ারির শুরু থেকেই শীত পড়তে শুরু করেছে। ইতিমধ্যে উত্তরের তিন থেকে চারটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে গেছে।

তিন দিন ধরে রাজধানী এবং দেশের অন্যত্রও তাপমাত্রা কমছে। এতে রাজধানীবাসী শীতের আমেজটা বুঝতে পারছেন কিছুটা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন রাজধানীসহ দেশের অন্যত্র যেভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে, তা বুধবার (১০ জানুয়ারি) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ১১ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে টানা তিন দিন কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেমাবার (৮ জানুয়ারি) এ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২। এর আগের দিন ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান আজ বলেন, রাজধানীতে শীতের অনুভূতি বাড়ছে, তাপমাত্রা কমছে। বুধবার (১০ জানুয়ারি)পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

এ মাসে কোনো তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ১২ জানুয়ারি শীতের মাত্রা বাড়তে পারে। এর পর থেকে ধীরে ধীরে শীত কমতে শুরু করতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর