মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

নবনির্বাচিত এমপি'র সাথে কেএমপি'র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৭:০৬

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০:৩০ টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত এমপি শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের নবনির্বাচিত এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত এমপি শেখ তন্ময় খুলনা-৩ আসনের নবনির্বাচিত এমপি এসএম কামাল হোসেন, এবং খুলনা-১ আসনের নবনির্বাচিত এমপি ননী গোপাল মন্ডল -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার বিজয়ী প্রার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।


আগামীর অগ্রযাত্রায় বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে একটি উন্নত সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে বিজয়ী করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম), মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপির সকল ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর