মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অভিনন্দন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৪:৩২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন৷

সোমবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে গিয়ে তারা এ সাক্ষাৎ করেন৷ প্রধানমন্ত্রীর প্রেস উইং, থেকে এ তথ্য জানানো হয়৷

গণভবনে বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ব্রাজিলের রাষ্ট্রদূতরা এবং মরক্কোর রাষ্ট্রদূত ও ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এছাড়া আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও প্রাধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা।

রাষ্ট্রদূতরা এ সময় সরকারের নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে জাতীয় উন্নয়নের সমর্থনে অংশীদারিত্বের আরও শক্তিশালী গতি এবং প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর