মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নরসিংদীর ৫টি আসনে ৪টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী 

হারুনূর রশিদ, নরসিংদী

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ২১:৫০

নরসিংদী-১ সদর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম ৯২ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুজ্জামান ৫৪ হাজার ৩১৫ ভোট পেয়েছেন।
নরসিংদী-২ পলাশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ ৫৬ হাজার ৫০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী এ.এন.এম রফিকুল আলম সেলিম ৩ হাজার ৫৩৭ ভোট পেয়েছেন।
নরসিংদী-৩ শিবপুর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ৫৬ হাজার ৭৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খান ৪৫ হাজার ১১৫ ভোট পেয়েছেন।
নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী ও বর্তমান এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ৭৯ হাজার ৩০২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম খান বীরু ৬৯ হাজার ৬২০ ভোট পেয়েছেন।
নরসিংদী-৫ রায়পুরা আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু ১ লাখ ১১ হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান চৌধুরী ৬৪ হাজার ৭৭ ভোট পেয়েছেন। 
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ভোট গণনা শেষে বেসরকারীভাবে নরসিংদীর ৫টি আসনের ফলাফল ঘোষণা করেন। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর