মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বিশ্বসেরা গবেষকদের তালিকায় জবির ১৭৮ শিক্ষক-শিক্ষার্থী

রোকাইয়া তিথি,জবি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৭:৩০

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী। রবিবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র‍্যাংকিংয়ে বিশ্ব সেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা।জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার।


এডি সায়েন্টিফিক ইনডেক্সে র‍্যাংকিং- ২০২৪ প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ লাখ ৪৩ হাজার ১০৪ জন গবেষক স্থান পেয়েছেন। এ তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ২০৪টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এতে জবির ১৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।
এ তালিকায় জবি গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৪১ তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আলম খান ।

জবি থেকে ২য় স্থানে এবং বাংলাদেশে ৭২ তম অবস্থানে আছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং জবি থেকে ৩য় ও বাংলাদেশে ১৪৪ তম স্থানে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর