মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

রংপুরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন স্পিকার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৭:০৮

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৫ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকালে পীরগঞ্জের লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।


ভোটদান শেষে স্পিকার বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জসহ দেশের মানুষের জীবনমান উন্নয়ন হয়েছে। এগিয়েছে বহুদূর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা হিসেবে এখানকার মানুষ বার বার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবেন বলেও আশা করেন তিনি।

রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে দুজন স্বতন্ত্র ও পাঁচজন দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন।

এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিরিন শারমিন চৌধুরী নৌকা, জাতীয় পার্টির নুর আলম মিয়া লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন হাতঘড়ি, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ আম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ট্রাক ও তাকিয়া জাহান চৌধুরী কাচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ২৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৯৮জন, পুরুষ ভোটার হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ২৫২ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর