মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ইসি

বিকেল পর্যন্ত ভোট পড়েছে প্রায় ২৭ শতাংশ, সবচেয়ে বেশি খুলনায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৭:০২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর পর বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে ২৭.১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, বিকেল ৩টা পর্যন্ত সারাদেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৮টি বিভাগে মোট ভোট পড়েছে গড়ে ২৭ ভাগ। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫, চট্টগ্রামে ২৬, সিলেটে ২২, বরিশালে ৩১, খুলনায় ৩২, রাজশাহীতে ২৬, ময়মনসিংহে ২৯ এবং রংপুর বিভাগে ২৬ শতাংশ ভোট পড়েছে।


ইসি সচিব আরো জানান, সারা দেশে মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। সকাল থেকে ছিল তিনটি পরে আরো চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জালভোট বা জালভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দন্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আছেন এবং যারা জালভোট দিতে গেছেন তাঁরাও আছেন। নতুনভাবে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে নরসিংদীর দুটি এবং কক্সবাজারের দুটি কেন্দ্রে।

বিভিন্ন কেন্দ্রে সংঘাত-সংঘর্ষের প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘সারা দেশে অন্তত ৩৫টি জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছোটখাটোভাবে ৩০ থেকে ৩৫ জায়গায় ভোটকেন্দ্রের বাইরে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও আমাদের পুলিশ অফিসারের গাড়িতে ইট মেরে গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।


এ ছাড়া দুজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন শনিবার রাতে আরেকজন আজকে মারা গেছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর