মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

পাহাড়তলী কলেজ ভোটকেন্দ্রে সংঘর্ষ, দুইজন গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৪:০৩

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

তারা হলেন- আকবারশাহ থানার নুরিয়া মাদ্রাসার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া (২৪) ও খুলশী থানার ঝাউতলার আরজু মিয়া কলোনির আমির হোসেনের ছেলে মো.জামাল (৩৫)।

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ দু’জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।

গুলিবিদ্ধ মো.জামালকে হাসপাতালে নিয়ে আসা আল আমিন  বলেন, জামাল ভাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে দু’পক্ষের সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী ফুলকপি প্রতীকের মোহাম্মদ মঞ্জুর আলমের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোখলেছুর রহমান জানান, সকালে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ ফুলকপি মার্কা ও নৌকার সমর্থিতদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর