মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ আজ সুন্দরভাবে ভোট দেবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১২:০৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি আগেও অগ্নিসন্ত্রাস করেছে। তারা আবার তা শুরু করেছে। কিন্তু মানুষ অন্ধকারে ফিরে যেতে চায় না। এ দেশের মানুষ সুন্দরভাবে আজ ভোট দেবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মণিপুরিপাড়ার বাচা ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা-১২ আসনের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসকে মানুষ ধিক্কার দিচ্ছে। বিএনপি ষড়যন্ত্র করে বিদেশি প্রভুদের প্রভাবিত করার চেষ্টা সব সময়ই করে এসেছে। বিএনপি সুনিশ্চিত ছিল যে তারা নির্বাচনে জিততে পারবে না, জনগণকে কোনোক্রমেই আকৃষ্ট করতে পারবে না। তাই বিএনপি নির্বাচনে আসেনি।


ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকায় যাঁরা থাকেন, তাঁরা একেক জায়গার ভোটার। ঢাকায় লোকজনের স্থানান্তর (মাইগ্রেশন) হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করেন আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী ভোট দিতে আসার আগে কেন্দ্রটিতে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়া কেন্দ্রে তাঁর কর্মী-সমর্থকদের ভিড়ও দেখা যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর