মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

রাজধানীতে ভোটারদের উপস্থিতি কম

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১১:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রোববার (৭ জানুয়ারি) সকালে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।


রাজধানীর ইস্কাটন ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি কম। সকাল ৮ টা থেকে ভোটদানের সময় শুরু হলেও বিভিন্ন বুথের সামনে হাতে গোনা ভোটারের উপস্থিতি ছিল।

ইস্পাহানি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিসাইডিং অফিসার মো. আসাদুজ্জামান জানান, ভোটদান কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে।

সকাল সাড়ে ৮ টায় রাজধানীর বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, এই কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি খুব কম। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহেদুজ্জামান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোটদান কার্যক্রম শুরু হয়েছে। এই কেন্দ্রে তিন হাজার ২৩৮ জন ভোটার রয়েছে বলেও জানান তিনি।

ঢাকা-১২ আসনের আওতায় কেন্দ্র দুইটি ঘুরে দেখা যায়, এই আসনে ৬ জন প্রার্থী থাকলেও কেন্দ্রের বুথগুলোতে সকল প্রার্থীর পোলিং এজেন্ট নেই।

এদিকে ভোটারদের সুবিধার জন্য কেন্দ্রের বাইরে ক্যাম্পে ভোটার তালিকায় নাম খুঁজে বের করতে সহায়তা করছেন নৌকা প্রার্থীর সমর্থকরা। তবে অন্য কোনো প্রার্থীর ক্যাম্প চোখে পড়েনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর