মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

সাতক্ষীরায় স্ত্রীর সাথে বি‌রো‌ধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা

শাকিব হোসাইন রাসেল,খুলনা

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৪, ১২:৪৮

সাতক্ষীরায় স্ত্রীর সাথে গোলযোগের জের ধরে নিজের শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক পিতা ইয়াসিন আলী গাজীকে গ্রেপ্তার করেছে।

নিহত শিশুটির নাম আরিফ হোসেন (৮)। সে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গুচ্ছ গ্রামের ইয়াসিন আলী গাজীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, ঘাতক ইয়াসিন আলী একজন মাদকাসক্ত ব্যক্তি। তার নামে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে প্রায় ইয়াসিনের ঝগড়াঝাঁটি হত। এখন থেকে এক সপ্তাহ আগে ইয়াসিন গাজীর সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী শিশু সন্তান আরিফকে নিয়ে তার বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যায়। বৃহস্পতিবার বিকালে ইয়াসিন আলী গাজী শ্বশুরবাড়ি যেয়ে তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে তার বাড়িতে নিয়ে আসে। রাতে সে তার শিশু সন্তান আরিফ হোসেনকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিতা ইয়াসিন আলী গাজীকে আটক করেছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর