মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যশোরে ওয়ানশুটারগান সহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

শাকিব হোসাইন রাসেল,খুলনা

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৯:০৪

 
 
গত ৩ জানুয়ারি র‌্যাব—৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন সিটি কলেজপাড়া এলাকায় ২ জন মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি সন্ধ্যায় সিটি কলেজপাড়া এলাকার সিটি কলেজ জামে মসজিদের সামনে পৌছালে ২ জন ব্যক্তি মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করলে, আভিযানিক দলের সদস্যরা ঘেরাও করে ঝিকরগাছা থানার কাটাখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ ইমরুল হাসান ইমরান (২১) এবং একই থানার কৃষ্ণনগর গ্রামের মৃত কাজী কামরুল হাসান রতনের ছেলে কাজী তোফায়েল আহম্মেদ অভি (৩৫) কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদের কাছে হতে ১ টি ওয়ানশুটারগান ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পরস্পর সহযোগীতায় অবৈধ অস্ত্র স্বল্প মূল্যে ক্রয় করিয়া যশোর জেলা সহ আশে—পাশের জেলার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রিয় করে থাকে। উদ্ধারকৃত ওয়ানশুটারগান ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করে। তারা অবৈধ অস্ত্রের ভয়—ভীতি প্রদর্শন করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। আসামী মোঃ ইমরুল হাসান ইমরান (২১) এর বিরুদ্ধে যশোর জেলার ঝিকরগাছা থানায় ১ টি চাঁদাবজি ও ১ টি অপহরণ মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর