মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

জবিতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রোকাইয়া তিথি, জবি

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৫:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৪ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী যেন একটু ভিন্ন মাত্রার। নির্বাচনে নৌকার বিজয়ের প্রত্যাশায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, কর্মীসহ সকলেই একযোগে কাজ করছে প্রচারণায়।
সকালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববিদ্যালয়ে কেক কেটে আনন্দ র‍্যালী করে উদযাপন করা হয় আজকের দিনটি।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী বলেন, "বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম জন্মদিনে আমরা ছাত্রলীগ পরিবার আনন্দিত, উচ্ছ্বসিত এবং পুলকিত। ১৯৪৮ সালের পর থেকে দেশের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ৭ জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কে টানা ৪র্থ বারের মতো ক্ষমতায় আনতে বাংলাদেশ ছাত্রলীগ নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করবে, এটাই আজকের দিনে আমাদের অঙ্গিকার।"

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন বলেন, "'ভোট উৎসবের জন্য','স্মার্ট বাংলাদেশের জন্য','শেখ হাসিনার জন্য','নৌকার জন্য' বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছি।তারুণ্যের গণরায় নিয়ে গণমানুষের ভাগ্যবদলের জন্য,উন্নয়ন অব্যাহত রাখার জন্য  দেশরত্ন শেখ হাসিনা আবারো  বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।  তারুণ্যের গণজোয়ারে সকল অপশক্তি ভেসে যাবে,নৌকার জয় হবে,বাংলাদেশের জনগণের জয় হবে।"


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর