মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইবিতে নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিত: খোলা থাকছে হল

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪, ২২:৩১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ভোট গ্রহণের আগের দিন ও পরের দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য সকল বিভাগের পরীক্ষার স্থগিত করা হয়েছে।
 
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ. এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণ বশত: আগামী ৬/১/২৪ এবং ৮/১/২৪ তারিখে অনুষ্ঠিতব্য বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হলো।
 
উল্লেখ্য, যিশুখ্রিষ্টের জন্মদিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১২ দিনের ছুটি শেষে আগামী ৬ জানুয়ারী থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়টির। তবে আগামী ৭ জানুয়ারী নির্বাচনের ভোটগ্রহণের দিন হওয়ায় এর আগের ও পরের দিনের পরীক্ষা স্থগিত করা হলো।
 
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, নির্বাচনের দিন সাধারণ ছুটির ন্যায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। নির্বচনের আগের দিন ও পরের দিন শুধু পরীক্ষাসমূহ বন্ধ থাকবে। তবে এই আগে ও পরের দু'দিন অফিস সমূহ খোলা থাকবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর