মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বছরের প্রথম দিনেই রাকুলের বিয়ের খবর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ১৬:২২

প্রেম নিয়ে লুকোছাপা করেননি বলিউডের তারকা অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। রীতিমতো ঘোষণা দিয়েই প্রেম করছেন এই জুটি। নতুন বছরে তাঁদের প্রণয়ের সম্পর্ক পরিণয়ে রূপলাভ করছে।



আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে তাঁরা বিয়ে করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
এই মুহূর্তে রাকুল ও জ্যাকি থাইল্যান্ডে রয়েছেন। নতুন বছরের ছুটিটা ফুরফুরে মেজাজে কাটছে তাঁদের।



২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভগনানি। এর পর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।


রাকুল প্রীতকে সবশেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। সামনে ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর