মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

নিষেধাজ্ঞা অমান্য করে খুলনার আকাশে ফানুস-আতশবাজি

শাকিব হোসাইন রাসেল,খুলনা

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ১১:৩২

 

ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ফানুস ওড়ানো,পটকা ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এই নিষেধাজ্ঞা অমান্য করে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় আতজবাজি, ফানুস উড়ানো এবং পটকা ফোটানো হয়। বিকট শব্দে মাইক বাজিয়ে গান শোনাও ছিল। নতুন বছর বরণের এসব আয়োজনে মুষ্টিমেয় কিছু লোক আনন্দ-উৎসব করলেও বিকট আওয়াজে দুর্ভোগে পড়েন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা।

 

সরেজমিনে দেখা যায়, রোববার (৩১ ডিসেম্বর) রাতে ১১টা ৫০ মিনিট থেকেই বিভিন্ন এলাকায় পটকা ও আতশবাজি ফোটাতে থাকেন অনেকে। চলতে থাকে রাত সাড়ে ১২টা পর্যন্ত। কয়েকটি এলাকার বাসা বাড়ির ছাদে, সড়কে ও ফাঁকা জায়গা থেকে ফানুস ওড়াতে দেখা যায়। নিষেধাজ্ঞা অমান্য করে আতজবাজি ও পটকা ফোটালেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর