মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:২০

২০২৩ সালটা অনেক তারকার জন্য উল্লেখযোগ্য হলেও বলিউডের পারপেকশনিষ্ট আমির খানের জন্য ছিল নিতান্তই সাদামাটা একটা বছর। এ বছর আমিরকে পর্দায় দেখা যায়নি। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকে দুরে আছেন অভিনেতা। সময় দিচ্ছেন পরিবারকে।


তবে বছর শেষে আমির খানের একটি নতুন ছবি বেশ চমকে দিয়েছে ভক্ত অনুরাগীদের। এ যেন একেবারে সত্যজিৎ রায়ের লুক!
আমির খানের প্রকাশিত ছবিটিতে তাঁর চোখে কালো মোটা ফ্রেমের চশমা দেখা গেছে। মুখে একটি তামাকের পাইপ। সিগোরেটের ধোঁয়া ছুটছে মুখ থেকে।


হঠাৎ করেই আমিরের এমন ছবি দেখে রীতিমতো চমকে গেছেন আমির ভক্তরা! তবে কি ভারতের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন আমির খান?


মুলত এক নতুন ফটোশুট করেছেন ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকার। সেই ফটোশুট থেকেই ৩০ ডিসেম্বর একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। ব্যস, অভিনেতার নতুন ফটোশুট দেখে দর্শক-অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি। মন্তব্য করে জানতে চাচ্ছেন, ‘আমির কি সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?’

তবে এখন পর্যন্ত বিষয়টি খোলাসা করেননি সেই ফটোগ্রাফার।


বরং ছবিটির ক্যাপশনে কৌতূহল রেখে দিলেন অনুরাগীদের জন্য। আমিরের ছবি শেয়ার করে অবিনাশ লিখেছেন, ‘প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং। একটা দারুণ জিনিস আসতে চলেছে।’
এদিকে বছরজুড়ে আমির খানের বলিউডে প্রত্যাবর্তন নিয়ে একাধিক গুঞ্জন তৈরি হলেও অভিনেতা পর্দায় ফেরেননি। তবে তাঁর আগামী চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ আসতে চলেছে, এটি নিশ্চিত করেছেন আমির নিজেই।


সিনেমাটিতে অভিনয় করবেন আমির। সেই সঙ্গে তাঁর প্রযোজনা সংস্থা থেকে আসছে সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’। শোনা যাচ্ছে, এটিতেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি। এখন সময়ই বলে দেবে, আমির আসলে কোন চমক নিয়ে ফিরছেন। এমনকী নতুন এই ফটোশুটের পেছনে আসল কারণ কি, এটি কি কোনো সিনেমার অংশ কিনা, সেই সম্পর্কে বিশদ জানতে হলেও অপেক্ষা ছাড়া আর উপায় নেই আমির ভক্তদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর