মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ভোটের উৎসবে শামিল হতে আহ্বান জানিয়ে মানববন্ধন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৫

ভোটের অধিকার প্রয়োগ ও সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আগামী ৭ জানুয়ারি ভোটের উৎসবে শামিল হতে আহ্বান জানিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীরা।


মানববন্ধনে অংশগ্রহণকারীদের মাথায় ‘গো ভোট’ লেখা লাল রঙের টুপি ছিল। তাঁরা লিফলেট বিতরণ ও মিছিল করেন।

এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘তরুণ ভোটারদের জন্য অনেক কারণে সঠিক প্রার্থীদের ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। তাদের ভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।


এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ ভোট উৎসবে শামিল হতে আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৩০ ডিসেম্বর

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহবুব, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরুখ আদনানসহ প্রমুখ। মানববন্ধনে সোনারগাঁও ইউনিভার্সিটি ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর