মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগ

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬

লক্ষ্মীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রের মুখে সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদরাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মহিন ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থল থেকে কয়েকটি বোমাও উদ্ধার করেছে পুলিশ।
অপহৃত সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রমারখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। সে ছোট থেকে নানাবাড়ি দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে বসবাস করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল যোগে ১৮-২০ জন লোক ঘটনাস্থল আসেন। তারা বন্দুকসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। কিছু বুঝে ওঠার আগেই বোমা ফাটায় ও বসতঘর ভাঙচুর চালান তারা। একপর্যায়ে অস্ত্র ঠেকিয়ে সাইফুলকে মারধর করেন তুলে নিয়ে যান তারা। এতে বাধা দিলে সাইফুলের মা রোজিনা বেগম ও বোন ফারজানা আক্তারকে মারধর করেন দুর্বৃত্তরা। তারা ঘর থেকে এক লাখ ২০ হাজার টাকা ও সাইফুলের বোনের সোনার অলংকার ছিনিয়ে নেন। 
সাইফুলের মা রোজিনা বেগম বলেন, আমার স্বামী জালাল বালাইশপুর গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যাক্তিকে শ্রমিক ভিসায় ওমান নিয়েছিলেন। কিন্তু আনোয়ার পাঁচ মাসের মাথায় ওমান থেকে ফেরত আসেন। ফিরে এসে ওমানে যাওয়ার সময় জালালকে দেওয়া টাকা তিনি ফেরত চান। কিছুদিন পরপরই ওই টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। ওই ব্যক্তিই দুর্বৃত্তদের নিয়ে এসে বন্দুক ঠেকিয়া মারতে মারতে আমার ছেলেকে অপহরণ করেছে। আমাকে ও আমার মেয়েকে মারধর করেছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃত ছাত্রকে উদ্ধারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর