মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

দেখতে একই রকম, কোনটা আসল ভূমি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪১

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী ভূমি পেডনেকার। স্বল্প ক্যারিয়ারে একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বছর খুব একটা আলোচনায় না থাকলেও বছর শেষ রীতিমতো চমকে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎসিদের দ্বিধায় ফেলে দেন ভূমি।


আসলে ভূমি নন, তাঁর বোন সমীক্ষা পেডনেকার এই বিভ্রান্তির কারণ।
অনেকেই হয়তো জানেন না, ভূমি পেডনেকারের প্রায় একই রকম দেখতে একটি ছোট বোন রয়েছে, যার নাম সমীক্ষা পেডনেকার। ভূমির বোন সমীক্ষা দেখতে হুবহু অভিনেত্রীর মতোই! প্রথম দেখায় যাঁকে অনেকে তাঁর যমজ হিসেবে বিভ্রান্ত হয়ে পড়েন।

২৭ ডিসেম্বর বুধবার রাতে সমীক্ষাকে নিয়ে বিমানবন্দরে আসেন ভূমি।


সেখানে পাপারাৎসিরা তাঁদের দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ তাঁরা দেখতে প্রায় একই রকম!

ভূমি ও সমীক্ষা পেডনেকার
ভূমি পেডনেকার ও সমীক্ষা পেডনেকার একে অপরের খুব কাছাকাছিই নয় শুধু, দেখতেও প্রায় একই রকম। অনেক সময়, ভক্তরা তাঁদের দেখে যমজ বোন হিসেবেই বিভ্রান্ত হয়। যদিও দুই বোন একত্রে খুব কমই প্রকাশ্যে আসেন।


বুধবার রাতে, পেডনেকার বোনেরা তাঁদের নববর্ষের ছুটিতে যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে পৌঁছান। তখনই সাংবাদিকরা ভূমি ও তাঁর বোনকে দেখে বিভ্রান্ত হয়ে পড়েন যে কে আসল ভূমি!
এর আগে নিউজ ১৮-এর সঙ্গে কথোপকথনে ভূমি পেডনেকার তাঁর বোন সমীক্ষা সম্পর্কে বলেছিলেন, ‘সবাই মনে করে আমরা (সমীক্ষা এবং সে) যমজ। আমরা যমজ নই। আমার ছোট বোন সমীক্ষা এবং আমি যমজ নই―আমরা সেরা বন্ধু, আমরা আত্মার বন্ধু। আমরা ব্যাবসায়িক অংশীদার।


আমি ছোটবেলা থেকে তাকেই রাখি বেঁধে আসছি। রক্ষা বন্ধনের আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো আমি এবং সমীক্ষা আসলে স্কুলে রাখি বানাই, তারপর এসে একে অপরের হাতে বেঁধে দিই।’
ভূমিকে সর্বশেষ দেখা গেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’-এ। সামনে মেরে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’তে দেখা যাবে অভিনেত্রীকে। এতে আরো অভিনয় করছেন অর্জুন কাপুর, রাকুল প্রীত ও শক্তি কাপুর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর