মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

কক্সবাজারে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৬

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও ‘ম্যাজিক পিকআপের’ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপে থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের করমুহুরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে মো. রেদোয়ান, পূর্ব বৃন্দাবনখিলের সামাজিক পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে আবু বক্কর, উত্তর হারবাংয়ের বত্তাতলী গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে মো. মহিউদ্দিন ও সামাজিক পাড়ার বাদশা মিয়ার ছেলে মো. জয়নাল।

বানিয়ারছড়া চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নিহত চারজনই শ্রমিক ছিলেন। আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।



চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার পর পরই থানা ও হারবাং ফাঁড়ির পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তায় এগিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। উভয় গাড়ির চালক ও সহকারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর