মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

লক্ষ্মীপুরে ডামি নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৫

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং অবৈধ হাসিনা সরকারের পদত্যাগের একদফা দাবিতে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদল। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের রামগতি রোডে এ কর্মসূচি করে লক্ষ্মীপুর জেলা যুবদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ম আহবায়ক খালেদ মো. আলি কিরন, সোহরাব হোসেন বুলু প্রমুখ।
লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন বলেন, ডামি ও একতরফা নির্বাচন দিয়ে অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। অবিলম্বে জুলুমবাজ এ সরকারকে গদি থেকে নামাতে হবে। আগামী ৭তারিখে নির্বাচন বর্জনের জন্য আমরা জরমত তৈরি করতে লিফলেট বিতরণ করেছি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষকেও আন্দোলনে সম্পৃক্ত করতে আমাদের এ ক্যাম্পেইন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর