মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

রাহার মতো লুকোচুরি খেলবে রাজকন্যা ইয়ালিনিও!

ডেক্স রিপোর্ট

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ২০:৩১

ইউভানকে জড়িয়ে ধরে বড়দিন উপভোগ করলেন মা শুভশ্রী। এদিন বাবার আদরও পেল ছোট্ট ইউভান। কিন্তু রাজকন্যা ইয়ালিনি কই। বাবা-মায়ের খ্রিসমাস স্পেশ্যাল প্রতিটি সোশ্যাল পোস্টেই অধরা হল সে। তবে কি এবার রণবীর আলিয়া কন্যা রাহার মতো টলিউডের লুকোচুরি খেলা হবে শুভশ্রীর রাজকন্যা ইয়ালিনি চক্রবর্তীকে নিয়ে। উঠছে প্রশ্ন।

সদ্য পাটায়া থেকে শহরে ফিরেছেন রাজ-শুভশ্রী। তাই বলে কি আর খ্রিসমাস পার্টি মিস করা যায়। তাই তো এদিন ২৫ ডিসেম্বর হালকা শীতের আমেজে দিনভর ক্রিসমাস উদযাপনে ব্যস্ত ছিলেন রাজরা। পুরোটা ঘরোয়া ভাবেই। সেই সমস্ত ছবিই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এখন। বোনের থেকে 3 বছরের বড় দাদা ইউভানের। তাকে সান্টার দেওয়া স্পেশ্যাল গিফটটা এখন ইয়ালিনিই 

এদিকে ইয়ালিনির জন্মের পর থেকেই তাকে একঝলক দেখার জন্য নানান ফাঁকফোকর খুঁজে চলেছেন ফ্যানেরা। কিছুতেই কোনো লাভ হয়নি। আড়ালেই রয়ে গিয়েছে ছোট্ট ইয়ালিনি। রাহাকে যেমন ১ বছর পর প্রকাশ্যে আনা হয়েছে। একইভাবে হয়ত ইয়ালিনি বড় হলেও তাকে প্রকাশ্যে আনার পরিকল্পনা করে রেখেছেন শুভশ্রী ও রাজ।

উল্লেখ্য, এদিন মাথায় সবুজ-লাল ডিয়ার ব্যান্ড পরে পুরোপুরি সাদা পোশাকে ধরা দিয়েছেন নায়িকা। রাজও ছিলেন সাদা শার্টে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, গ্ল্যামারাস নো মেকআপ লুকে এদিন চমক দিয়েছেন শুভ। ওদিকে চোখে বড় একটা লাল চশমা পরে বরাবরের মতোই সুপার কিউট লাগছিল ছোট্ট ইউভান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর