মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ‍শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৭

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৮টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন,  (২৫ ডিসেম্বর) সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে।


রাত বাড়লে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানসহ দেড় শতাধিক গাড়ি আটকা পড়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর