মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মঙ্গলবার রংপুরে যাবেন প্রধানমন্ত্রী

রংপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


সফরে তারাগঞ্জ উপজেলার কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী সভায় বক্তব্য দেবেন বলে জানা গেছে।
রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতির বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল জানান, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ সব সময় প্রস্তুত আছে। দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সব ধরনের প্রস্তিুত সম্পন্ন করা হচ্ছে।


আশা করছি বিপুল জনসমাগম হবে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভায়।
রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি। বিপুল লোকসমাগম হবে এ নির্বাচনী জনসভায়।


উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনীয় সভায় বক্তব্য দিয়েছিলেন। মঙ্গলবার আবারও নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর