মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কৃষিজমি থেকে ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্ধার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:১৮

 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডস্হ নারায়নপুরস্থ ব্র্যাক অফিসের পশ্চিম পাশের কৃষি জমি থেকে ঝালমুড়ি বিক্রেতা হেলালের লাশ উদ্ধার করেন নবীনগর থানা পুলিশ।
 
 
জানা যায়, শুক্রবার (২২ শে ডিসেম্বর ২০২৩) আনুমানিক সকাল ১০ টায় জরুরি সেবা ৯৯৯ এর নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ হেফাজতে নেয়। এ সময় মৃত ব্যাক্তির পরিবারের সদস্যদের বরাতে তার নাম হেলাল (৩০) বলে জানা যায়। এও জানা যায়, তিনি একই থানার শ্যামগ্রাম ইউপির সাহেবনগর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার সন্তান। নবীনগরে হাসপাতাল পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে সদরের বিভিন্ন স্থানে ফেরি করে ঝাল মুড়ি বিক্রি করতেন।
 
 
নবীনগর থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) সজল কান্তি দাশ জানায়, প্রাথমিক ভাবে নিহতের শীররে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠনো হবে। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর