মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার জরিমানা 

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৩, ১৬:০৪

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় পৃথক তিনটি অভিযানে নৌকার কর্মীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগ নেতা নুরউদ্দিন চৌধুরী নয়নের বাসভবন, সদর উপজেলার দালাল বাজার ও জেলার রায়পুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  
জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের নৌকার প্রতীকের প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের পৌর শহরের বাসভবনে থাকা নির্বাচনী অফিসে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূরিভোজ করানো হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।  
ভূরিভোজের আয়োজন করে আচরণবিধি লঙ্ঘন করায় এদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।
তিনি বলেন, নির্বাচনী ক্যাম্পে ভোটারদের খাবার পরিবেশন করায় নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।  
এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে একই সংসদীয় আসনের দালাল বাজার ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নির্বাচনী আচরণবিধির ৭(৩) ধারা লঙ্ঘন করে ব্যানার লাগানোর কারণে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে নির্বাচনী আচরণ বিধির ১৮(১) ধারা অনুযায়ী ৫ হাজার অর্থদণ্ড দিয়ে তাৎক্ষণিক আদায় করা হয়।
একই আসনের অন্তর্গত রায়পুর উপজেলায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাইক্রোবাসে পোস্টার, ব্যানার লাগিয়ে প্রচারণার দায়ে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট রঙিন ব্যানার ও বিলবোর্ড অপসারণ করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর