মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

নরসিংদীর সেরা করদাতা সীমান্ত দাস

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩

নরসিংদীতে বিশিষ্ট ব্যবসায়ী ও মডার্ণ ট্রেডার্স এর স্বত্বাধিকারী সীমান্ত দাস ৪০ বছরের কম বয়সী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়ে সম্মাননা পেলেন। নরসিংদী জেলার ৭ জন সেরা করদাতা ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা’ পেয়েছেন।

জানা যায়, বুধবার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ সম্মাননা ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা’ তুলে দেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এ অনুষ্ঠানে সারাদেশের জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে ৬৩ জন সেরা করদাতাদের হাতে জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সীমান্ত দাসের প্রয়াত পিতা সুবোধ রঞ্জন দাসও ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর