মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

সোনারগাঁও ইউনিভার্সিটি

উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক শামীম আরা হাসান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৩, ১২:৪৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য অধ্যাপক শামীম আরা হাসানকে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছরের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) এর উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন।

ড. মোঃ ফরহাদ হোসেন, উপ-সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, বেসরকারি বিশ্ববিদ্যালয় -১, বাংলাদেশ সচিবালয় কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগ সংক্রান্ত এ আদেশ ২০ ডিসেম্বর ২০২৩ জারি করা হয়।


অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে ০৮ (আট) বছর স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এই ধারাবাহিকতায় পরবর্তীতে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর