মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

টেস্টে ৫০০ উইকেটের অভিজাত ক্লাবে আর কে কে আছেন

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭

অষ্টম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। পার্থ টেস্টের চতুর্থ দিনে আজ পাকিস্তানের ফাহিম আশরাফকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে এই এলিট ক্লাবে নাম লেখান ৩৬ বছর বয়সী এই স্পিনার। তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে লায়ন এই কীর্তি গড়েছেন।

২০০১ সালে প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।


এ ছাড়া এই এলিট ক্লাবে আরো আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন, ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন, ভারতের অনিল কুম্বলে, ইংলিশ আরেক পেসার স্টুয়ার্ট ব্রড, অজি পেসার গ্লেন ম্যাকগ্রা।
১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে আছেন মুরালিধরন। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট শেন ওয়ার্নের। ১৮৩ ম্যাচে ৬৯০ উইকেট নিয়ে তিনে আছেন অ্যান্ডারসন।


১৩২ ম্যাচে ৬১৯ উইকেট অনিল কুম্বলের। ১৬৭ ম্যাচে ৬০৪ উইকেট নিয়ে তালিকার পাঁচে স্টুয়ার্ট ব্রড। ১২৪ ম্যাচে ৫৬৩ উইকেট নিয়ে পরের অবস্থানে গ্লেন ম্যাকগ্রা এবং সপ্তম স্থানে আছেন কোর্টনি ওয়ালশ, ১৩২ ম্যাচে তাঁর উইকেট ৫১৯।
এই মাইলফলক ছুঁতে নাথান লায়নের লেগেছে ১২৩ ম্যাচ।


২০১১ সালে অজিদের হয়ে টেস্ট অভিষেক হয় এই অফ স্পিনারের। ২০১৯ সাল থেকে শুধু টেস্ট ক্রিকেট খেলছেন তিনি। এলিট ক্লাবে নিজেকে নিয়ে যেতে খুশি লায়ন, 'আমি সংখ্যা নিয়ে ভাবছি না। যত দূর সম্ভব আমি ক্রিকেট খেলে যেতে চাই। খুব আত্মবিশ্বাস পাচ্ছি, খুবই খুশি।

যেভাবে চলছে এটিই চালিয়ে যেতে চাই এবং পারফর্ম করতে চাই।'
লায়ানকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ স্টেভ স্মিথ, 'বোলিংয়ে সে যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং আক্রমণ শাণাতে পারে তা অবিশ্বাস্য। যখন যেভাবে বল করা দরকার সে করতে পারে। সে অবিশ্বাস্য হয়ে উঠেছে, বিশেষ করে গত তিন-চার বছরে।' এএফপি


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর