মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

৩৬ দিন পর সাকিবের হাতে ব্যাট

স্পোর্টস ডেক্স

প্রকাশিত:
১৮ জুন ২০২৩, ২২:৩৭

 

আফগানিস্তানের বিপক্ষে একদিন আগেই শেষ হয়েছে মিরপুর টেস্ট। আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে উড়িয়ে ৫৪৬ রানে শতাব্দীর সেরা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দাপুটে এক জয়ের পরও মিরপুরে ক্রিকেটারদের ব্যস্ততা থেমে থাকেনি। বাস্তবতা মেনে নিলে সেটা হওয়ারও কথা নয়! ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যে সাদা বলের সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাইতো কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেদের ফিট করে নিচ্ছেন।

চোটের কারণে দু’জনের কেউই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটিতে ছিলেন না। অবশ্য বৃষ্টির কারণে রোববার  ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার। বৃষ্টি থামার পর মিরপুর একাডেমি মাঠের নেটে দুজনেই অনুশীলন করেছেন। তাদের মধ্যে সাকিব ৩৬ দিন পর ব্যাট হাতে নিয়েছেন। গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করলেও বামহাতি অলরাউন্ডার ব্যাটিং করেননি। একাডেমি মাঠে আজ বোলিং দিয়ে শুরুটা করেছেন। কিন্তু ব্যাটিংয়ের ধরণে সেভাবে সিরিয়াস ছিলেন না।

সাকিবকে প্যাড ছাড়াই থ্রো ডাউন করতে দেখা গেছে। হালকা মেজাজে ব্যাটিং করে বুঝতে চাইলেন কেমন লাগছে; হয়তো দুই-একদিনের মধ্যেই ব্যাট হাতে সিরিয়াস অনুশীলন করতে নামবেন। এদিকে, শুরুতে টেস্ট দলে থাকলেও শেষ মুহূর্তে পাঁজরের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তামিম। সিরিজ শুরুর আগে পুরো অনুশীলন সেশনেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন তিনি। তবে রোববার  স্বস্তি নিয়েই তামিমকে ব্যাটিং করতে দেখা গেছে।

এদিন আবার ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে কোচিং স্টাফদের সভাও হয়েছে মিরপুরে। দ্বিতীয়ধাপে আগামী ২ জুলাই বাংলাদেশে ফিরবে আফগানিস্তান। ঢাকায় ফিরে সোজা চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার পর সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি। তত দিনে পুরোপুরি সুস্থ হয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন সাকিব-তামিম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর