মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

২০০-এর বেশি আসনে প্রত্যাহার করে ১০টির কমে প্রার্থী রাখছে জাকের পার্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:০১

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে সারা দেশে দুই শতাধিক আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছে জাকের পার্টি। ১০টির কম আসনে প্রার্থী রেখে বাকি আসনগুলো থেকে দলটি প্রার্থী সরিয়ে নিচ্ছে। দলের মহাসচিব শামীম হায়দার জানিয়েছেন, নির্বাচনে তাঁরা থাকছেন।

জাকের পার্টি এবার ২১৮টি আসনে প্রার্থী দিয়েছিল। তারা কোনো জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করছে। নিজেদের প্রতীক গোলাপ ফুল নিয়েই তারা নির্বাচন করবে।


জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ‘আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। কিছু আসনে যাতে পুরো মনোনিবেশ করা যায়, সে জন্য ২০০-এর বেশি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ১০টির কম, ৭ থেকে ৮টি আসনে তাঁদের প্রার্থী থাকবেন, যেখানে তাঁরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

জাকের পার্টির মহাসচিব জানান, প্রার্থীরা নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করছেন। দুপুরের পর তাঁরা সঠিকভাবে বলতে পারবেন, কোন কোন আসনে তাঁদের প্রার্থী থাকছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর