মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুল শুনানি ৩ জানুয়ারি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৫

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ সিদ্ধান্ত দেন।

এ মামলায় গত ২২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর জামিন চেয়ে ৫ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের শুনানি নিয়ে ৭ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।


বিষয়টি ১৪ ডিসেম্বর আদালতে তুলে ধরেন মির্জা ফখরুলের আইনজীবীরা। শুনানির দিন ধার্যের আরজি জানিয়ে সেদিন তাঁর আইনজীবী বলেন, নোটিশ জারি হয়েছে। রুল প্রস্তুত হয়েছে। আদালত বলেন, উল্লিখিত হিসাবে বিষয়টি রোববার কার্যতালিকায় আসবে।

এর ধারাবাহিকতায় বিষয়টি আজ আদালতের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বি এম আবদুর রাফেল।

পরে আইনজীবী সগীর হোসেন লিওন প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় বিএনপির মহাসচিবের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ৩ জানুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট।’

 

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরদিন ২৯ অক্টোবর এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা করা হয়। ওই দিনই মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর