মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিবিরোধী অপশক্তিকে আমরা প্রতিহত করব: ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১২:১৮

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ এখনো বাংলাদেশের অগ্রগতির পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন; এর মধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনো অন্তরায় হয়ে আছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে।’

আজ শনিবার সকালে মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এ দেশে কায়েম করতে চায় না; এ দেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য।’


বাংলাদেশে রাজনীতির সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যেটা, সেই রাজনীতিকে এরা ধ্বংস করতে চায়। এ অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়-মূল্যবোধে যারা বলীয়ান, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিবিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতিবিরোধী এ অপশক্তিকে প্রতিহত করব, পরাজিত করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।’

ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর দেশের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দী। ২১ বছর মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলুণ্ঠিত। বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। হতাশ বাঙালি জাতিকে আশাবাদী করে তোলেন। জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম শুরু করেন। এরপর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়নের ফল আজকের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ।

বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ। একটা ভিশন নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর