মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা ২৫০ মিটারজুড়ে এলোমেলো পড়ে আছে ৭টি বগি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭

নেত্রকোনা থেকে ঢাকামুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ বুধবার ভোর চারটার দিকে গাজীপুরের ভাওয়ালের কাছে বনখড়িয়া এলাকায় লাইনচ্যুত হয়। আজ সকালে দুর্ঘটনাস্থল গিয়ে দেখা যায়, প্রায় আধা কিলোমিটার জনবসতিশূন্য এলাকায় ২৫০ মিটারজুড়ে এলোমেলো পড়ে আছে ৭টি বগি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ইঞ্জিন ও চারটি বগি পড়ে ছিল রেললাইনের পূর্ব দিকে। বাকি বগিগুলো লাইনের পশ্চিমে পড়ে ছিল। সবশেষ বেলা সাড়ে ১১টার দিকে একটি এক্সকাভেটর মেশিনের সাহায্যে দুটি বগি লাইন থেকে সরানো হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে উদ্ধারকারী ট্রেন। ঘটনাস্থলের বিশাল এলাকা ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

দুর্ঘটনাস্থলের পাশের ভাওয়াল গাজীপুর এলাকার বাসিন্দা ও অটোরিকশাচালক মো. খাইরুল ইসলাম বলেন, ‘ঘুমাইয়া ছিলাম। হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভাঙে। টর্চলাইট নিয়া বাইর হইয়া শুনি কান্নাকাটির আওয়াজ। কাছে গিয়া দেখি একদম কেয়ামত হয়ে গেছে। ট্রেনের বগিগুলা এলোমেলো হইয়া পইরা আছে। যাত্রীদের চিৎকারে তহন আশপাশের শত শত লোকজন দৌড়াইয়া আসে। যে যার মতো উদ্ধার করে।’

ট্রেন দুর্ঘটনায় ১ জন যাত্রী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর